× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট পেয়েছে ইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা