প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩ পিএম
ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন ইশরাক হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ছোট ভাই ইশফাক হোসেনকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা ১৩ মিনিটে ভোট দিয়েছেন তিনি। ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানান।
ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ~নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে উঠে তো"।
ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রথম দিকে গতকাল রাত থেকে জামাতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে। যেটি গত রাতে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাওয়ের আমীর প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে। তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন”।
নিজের জয়ের ব্যপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, “অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি”।