× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোনাজাতের মাধ্যমে ভোট শুরু করলেন ভোটাররা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগে বৃহস্পতিবার সকালে মোনাজাত করেন ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগে বৃহস্পতিবার সকালে মোনাজাত করেন ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোটগ্রহণ শুরুর আগে মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোনাজাত করেছেন ভোটাররা। 

ভোট শুরুর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিন ভোটারদের নিয়ে মোনাজাতের মাধ্যমে দিনের ভোট কার্যক্রমের সূচনা করেন।
তিনি বলেন, “দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি-শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।”
সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র‍্যাব সদস্যরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। জেলায় মোট ভোটার ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজারের বেশি, নারী ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে ৫ হাজার ১০৫টি ভোটকক্ষ।
কেন্দ্রগুলোর ঝুঁকি বিশ্লেষণে ৩৭৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ২৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩০১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা