× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

বাসস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০ পিএম

নির্বাচন কমিশন ভবন। ছবি: বাসস

নির্বাচন কমিশন ভবন। ছবি: বাসস

রাত পোহালেই সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।

ভোট কেনাবেচার বিষয়ে যদি সুনির্দিষ্ট প্রমাণ বা কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা