× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টাদের কে, কোথায় দেবেন ভোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বাঁয়ে, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন,  বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বাঁয়ে, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাত পোহালেই সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঢাকার বিভিন্ন কেন্দ্রসহ নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

সংবাদ সংস্থা বাসস বুধবার নির্বাচন কমিশন ও সচিবালয় সূত্রের বরাতে উপদেষ্টাদের ভোট দেওয়ার সম্ভাব্য কেন্দ্রগুলোর তথ্য জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অন্য উপদেষ্টারা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির একটি কেন্দ্রে। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মিরপুর ১২ নম্বরের ই-ব্লকের একটি কেন্দ্রে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশু মেলার কাছের একটি কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকার বাইরে ভোট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোট দিতে যাবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় তার নির্ধারিত ভোট কেন্দ্রে।

ভোট দিতে পারছেন না ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন

চট্টগ্রামের ভোটার হওয়া সত্ত্বেও জরুরি কাজের ব্যস্ততায় ভোট দিতে নিজ এলাকায় যেতে পারছেন না ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন। জানতে চাইলে এ উপদেষ্টা বাসসকে বলেন, তার জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন। চট্রগ্রামের ভোটার হওয়ায় এবার সম্ভবত চট্রগ্রামে যেতে পারছেন না। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

সচিবালয় সূত্রে জানা গেছে, অধিকাংশ উপদেষ্টাই বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তারা নিজ নিজ আবাসস্থলের নিকটবর্তী কেন্দ্রে ভোট দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা