× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত নেতার ব্যাগে ৭৪ লাখ টাকা, উৎসের খোঁজে পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১ পিএম

সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার কথা জানিয়ে পুলিশ। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার কথা জানিয়ে পুলিশ। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার কথা জানিয়ে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) বলেছেন, উৎস খোঁজা হচ্ছে।

এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন—এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া

এদিকে, বিমানবন্দর থেকে আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

বেলাল উদ্দিনের ব্যাগে ওই টাকা কীভাবে এলো এবং তা বহনের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তিনি নিজেকে সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেছেন।

তবে তার গার্মেন্টস আছে কি না—তা জানেন এলাকার অনেকেই।

পুলিশ জানিয়েছে, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। তারপর এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জামায়াত নেতা তখন বলেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে, আল জাজিরার অনুসন্ধানি সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, “যার মোট সম্পদের পরিমাণ ২৪ লক্ষ ৪৪ হাজার টাকা তিনি ঠিক কিভাবে নগদ ৭৪ লাখ টাকা (যা তাঁর মোট সম্পদের তিনগুন) একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আর এই অর্থের উৎস কোথায়?”

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা