× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ভোটের এক দিন আগে কেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনের এক দিন আগে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনের এক দিন আগে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনের এক দিন আগে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

স্থানীয়রা বলছেন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আগেই কেন্দ্রটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। নির্বাচনের একদিন আগে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি বলেন, “ভোটের ঠিক আগের রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছি”।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, “ঘটনাটি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের মধ্যেই নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা