× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের মধ্যেই ঢাকার বাইরের সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম

দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ছবি: বিবিসি বাংলা

দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ছবি: বিবিসি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালট ও সরঞ্জাম পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছানোর কথা রয়েছে সন্ধ্যার মধ্যে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

দুটি ব্যালটে ভোট

এবারের নির্বাচনে ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালট হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট হবে গণভোটের জন্য। ভোটকেন্দ্রে পৃথক ব্যালট বক্স রাখা হবে।

ইসি সূত্র জানিয়েছে, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম জেলা-উপজেলা পর্যায়ে পাঠানো শেষে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিন স্তরের নিরাপত্তা

নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্বে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনী।

মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেন, “কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ভাষায়, “যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারো। কোথাও অপরাধের ঘটনা ঘটতে পারে, কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না”।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

ইসি জানিয়েছে, সারাদেশে প্রাথমিকভাবে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৬ হাজার কেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটের দিনের অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা