প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) স্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ/তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভবন নং ১, কক্ষ নং ১৮০২ (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
কন্ট্রোল রুমে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণ দায়িত্ব পালন করবেন
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার)
এই দিনে কার্যক্রমের সমন্বয়ে থাকবেন যুগ্মসচিব নুরুল ইসলাম (০১৭১২৮৫৬৩৯৩)। প্রথম শিফটে (সকাল ৯টা-দুপুর ২টা) দায়িত্ব পালন করবেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান (০১৭১১৯৬৮৭৫৭) এবং দ্বিতীয় শিফটে (দুপুর ২টা-রাত ৮টা) থাকবেন উপসচিব শরিফুল ইসলাম (০১৭১৪২৫৩৭৭৮)। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে থাকবেন মুহাম্মদ জাকির হোসাইন ও এইচ. এম. আরিফুর রহমান।
১১ ফেব্রুয়ারি (বুধবার)
এদিন সমন্বয়ের দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব মোছাম্মাৎ ফারহানা রহমান (০১৭১২৮৭২০৭৩)। সকালের শিফটে থাকবেন উপসচিব আমিনুল ইসলাম (০১৭৮৩-১১৬১৬৫) এবং বিকেলের শিফটে দায়িত্ব পালন করবেন উপসচিব মোসাদ্দেক মেহদী ইমাম (০১৫৫৬৫৭৫৩৬৭)। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে থাকবেন মো. তামজিদুর রহমান ও মো. মোজাম্মেল হোসেন।
১২ ফেব্রুয়ারি (বৃহসম্পতিবার)
সমন্বয়ের দায়িত্বে থাকবেন যুগ্মসচিব শাহ আলম মুকুল (০১৫৫২৩৩২০৮৪)। প্রথম শিফটে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু (০১৭২৭৩৮১৫৪৯) এবং দ্বিতীয় শিফটে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী (০১৮৭৭০০০০০০) দায়িত্ব পালন করবেন। তাদের সাথে থাকবেন প্রশাসনিক কর্মকর্তা মো নুরুন নবী ও রাতুল হাসান রাসেল।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার)
এই দিনে কার্যক্রম সমন্বয় করবেন যুগ্মসচিব মো. আবু আউয়াল (০১৫৫২৩৬০৯৭৯)। সকালের শিফটে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন (০১৭২৩০০৬৮৮৯) এবং বিকেলের শিফটে সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন (০১৫৪০৫৭৭২৩৭) দায়িত্বে থাকবেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জামাল হোসাইন ও মো. আবুল হোসেন।
১৪ ফেব্রুয়ারি (শনিবার)
এই দিনে সমন্বয়ের দায়িত্বে থাকবেন যুগ্মসচিব খন্দকার নূরুল হক (০১৭১১৯৬৫৩০০)। প্রথম শিফটে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম (০১৭১৭০৯৫০৯৯) এবং দ্বিতীয় শিফটে উপসচিব মিজ তানিয়া সুলতানা (০১৭১১০৫০১৮৭) দায়িত্ব পালন করবেন। তাদের সহায়তায় থাকবেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন ও ডাটা এন্ট্রি অপারেটর মো. নাজমুল হক।
অফিস আদেশে আরো বলা হয়, কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশটিতে উল্লেখ করা হয়।