বাসস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস
শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকার লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
গত বছরের ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী খুব কাছে থেকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।