× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যানজটের কারণে প্রথম আলো ও ডেইলি স্টারে পুলিশ সময়মতো পৌঁছাতে পারেনি: ডিএমপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১ পিএম

ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় তীব্র যানজটের কারণে পুলিশ সদস্যরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “ডেইলি স্টার আর প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে ১১টার। ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এ ধরনের ঘটনা ঘটলো। তখন তো সব ব্লেম (দায়) পুলিশের ওপর আসলো”।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গত বছরের ১৮ই ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই সময় পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির অভিযোগ ওঠে। হামলার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও পুলিশের দেরিতে পৌঁছানো নিয়ে সমালোচনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা