প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৪৪ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের সোমবার তাদের পদায়নকৃত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনে জনবল শক্তিশালী করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতেই দ্রুত এই পদায়ন সম্পন্ন করা হয়েছে। যোগদানের পর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের তত্ত্বাবধানে কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবেন।