বাসস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম
নির্বাচন কমিশন ভবন। ছবি: বাসস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) এবং যানবাহনের স্টিকার ইস্যুর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কার্যালয় থেকে রবিবার পাঠানো ্এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, এই নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ -সহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৎ
পর্যবেক্ষক পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে, আবেদনের সাথে ইলেকশন অবজারভার-২, ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথ আছে কিনা তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্মতারিখ ১১ ফেব্রুয়ারি, ২০০৫ বা তার আগে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগ করা পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন দেবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।