× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নিরবচ্ছিন্ন আদেশে দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। এর আগে নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে শিল্পকারখানার শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। 

প্রজ্ঞাপনে উল্লেখ আরও বলা হয়েছে, শিল্পকারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক কোনো সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন ইতোমধ্যে কার্যকর হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা