প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৪ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ছবি: বাসস
পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি অফিস চলবে। ওই সময়ের মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। নতুন এ সময়সূচি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ আদালতের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এ নির্দেশনা কার্যকর হবে।