× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছর নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু নওগাঁয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯ পিএম

নিপাহ ভাইরাস সাধারণত ৪ থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নিপাহ ভাইরাস সাধারণত ৪ থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছর নিপাহ ভাইরাসের সংক্রমণে দেশে প্রথম নওগাঁয় এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

গত ২৮ জানুয়ারি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারী মারা যান বলে শনিবার বিকালে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা।

তিনি বলেন, “ওই নারী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তা জানার পর পরীক্ষা করে নিশ্চিত হয়েছি, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিপাহ ভাইরাসে চলতি বছর এটাই প্রথম মৃত্যু।”

গত বছরের আগস্টের পর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা; গত বছর এই ভাইরাসে মোট চারজনের মৃত্যু হয়েছিল বলে জানান শারমিন সুলতানা।  

নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, যা মূলত ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। বাংলাদেশে সাধারণত বাদুড়ের লালা বা প্রস্রাব মিশ্রিত কাঁচা খেজুরের রস পান করলে এই ভাইরাস সংক্রমিত হয়। এ ভাইরাস সাধারণত ৪ থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।

এই ভাইরাসে আক্রান্ত হলে তীব্র জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ও মস্তিষ্কে মারাত্মক প্রদাহ দেখা দেয়, যা পরবর্তীকালে নিউমোনিয়ায় রূপ নিতে পারে।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকেও অন্য সুস্থ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক না থাকায় এবং উচ্চ মৃত্যুহারের (৪০-৭৫ শতাংশ) কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারির জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে।

এটি কোভিড-১৯ এর তুলনায় অনেক বেশি প্রাণঘাতী, যা আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বসনতন্ত্রের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। মানুষ থেকে মানুষে সংক্রমণের হার বর্তমানে কম থাকলেও, ভাইরাসের সম্ভাব্য মিউটেশন বা পরিবর্তনের ঝুঁকি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা