আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে সারাদেশে নির্বাচনি প্রচার। দেশজুড়ে বিএনপি-জামায়াতের জনপ্রিয়তা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের দৃশ্য দেখা গেলেও রংপুর বিভাগের বেশকিছু আসনে এগিয়ে রয়েছে জাতীয় পার্টির প্রার্থীরা।
প্রতিদিনের বাংলাদেশ এর বিভাগ ভিত্তিক জরিপে এমনটাই দেখা গেছে ।
মাঠ পর্যায়ে সরাসরি জনমতের ভিত্তিতে এই জরিপ করা হয়। জরিপে রংপুর-২ আসনে এগিয়ে রয়েছে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত হতে পারেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম ও বিএনপি’র মোহাম্মদ আলী সরকার।
রংপুর-৩ আসনে এগিয়ে জাতীয় পার্টির জিএম কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন বিএনপি’র সামসুজ্জামান সামু ও জামায়াতের মাহাবুবুর রহমান বেলাল। প্রতিযোগিতায় আসতে পারেন ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল।
এদিকে কুড়িগ্রাম-১ আসনে এগিয়ে জাতীয় পার্টির একেএম মুস্তাফিজুর রহমান মোস্তাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন বিএনপি’র সাইফুর রহমান রানা। প্রতিযোগিতায় রয়েছেন জামায়াতের আনোয়ারুল ইসলাম।
এছাড়াও জরিপে বাকি আসনগুলোর মধ্যে জনপ্রিয়তায় যারা এগিয়ে রয়েছেন-
রংপুর-১ আসনে বিএনপি’র মোকাররম হোসেন সুজন ও জামায়াতের রায়হান সিরাজীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রংপুর-৪ আসনে বিএনপি’র এমদাদুল হক ভরসা ও এনসিপি’র আখতার হোসেনের হাড্ডহাড্ডি লড়াই হতে পারে। এ আসনে প্রতিযোগিতায় থাকবেন জাতীয় পার্টির আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান।
রংপুর-৫ আসনে এগিয়ে জামায়াতের গোলাম রব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন বিএনপি’র গোলাম রব্বানী। প্রতিযোগিতায় আসতে পারেন জাতীয় পার্টির এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর।
রংপুর-৬ আসনে এগিয়ে বিএনপি’র সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন জামায়াতের নুরুল আমিন। প্রতিযোগিতায় আসতে পারেন জাতীয় পার্টির নুর আলম যাদু মিয়া।
কুড়িগ্রাম-২ আসনে এগিয়ে বিএনপি’র সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন এনসিপি’র ড. আতিক মুজাহিদ। প্রতিযোগিতায় রয়েছেন জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ।
কুড়িগ্রাম-৩ আসনে এগিয়ে জামায়াতের ব্যারিস্টার মাহবুব আলম সালেহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন বিএনপি’র তাসভির-উল ইসলাম। প্রতিযোগিতায় রয়েছেন ইসলামী আন্দোলনের ডাঃ আক্কাস আলী সরকার।
কুড়িগ্রাম-৪ আসনে এগিয়ে জামায়াতের মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হতে পারেন বিএনপি’র আজিজুর রহমান। প্রতিযোগিতায় আসতে পারেন জাতীয় পার্টির রোকনুজ্জামান।