× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০ পিএম

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ছবি: ইনকিলাব মঞ্চ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ছবি: ইনকিলাব মঞ্চ

জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ অনেকেই এই কর্মসূচিতে অংশ নেন।

এদিন বিকাল ৪টা ৪৭ মিনিটে  ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয় ,“শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের”।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেকটি পোস্টে বলা হয়, “ জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘন্টার মধ্যে যদি ডক্টর মুহাম্মদ ইউনুসের তরফ থেকে কোন বার্তা না আসে, ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হল”।

ঘোষিত সময় পূরণ হওয়ার পরও প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো বার্তা না পাওয়ার অবস্থান কর্মসূচি শুরু করেনে তার।

রাত ৮টা ১৪ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, "চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।"

এ বিষয়ে রমনা থানার এসআই মাজেদ আলী বিবিসি বাংলাকে জানিয়েছেন, "আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য কথা বলা হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা