ইউএনবি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯ পিএম
মেট্রোরেল। ছবি: ইউএনবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ঢাকার ভোটারদের কেন্দ্রে যাওয়া এবং সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। নির্বাচনের দিন আমরা অতিরিক্ত ট্রেন দেব। কোনো অসুবিধা নেই”।
নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।