× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববিতা, আইয়ুব বাচ্চু, ওয়ারফেইজসহ একুশে পদক যারা পাচ্ছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম

একুশে পদক। ফাইল ফটো

একুশে পদক। ফাইল ফটো

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২০২৬ সালে একুশে পদকপ্রাপ্তরা হলেন—

  • চলচ্চিত্রে: চিত্রনায়িকা ববিতা
  • সাংবাদিকতায়: শফিক রেহমান
  • সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
  • চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার
  • নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার
  • শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
  • স্থাপত্যে: মেরিনা তাবাসসুম
  • ভাস্কর্যে: তেজস হালদার যশ
  • নৃত্যে: অর্থী আহমেদ
  • ব্যান্ড মিউজিকে: ওয়ারফেইজ

এবছরই প্রথম জাতীয় পর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকের জন্য নির্বাচিত হলো কোনো রক ব্যান্ড। সংগীতাঙ্গনে ওয়ারফেইজের এই স্বীকৃতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সভাপতিত্বে  একুশে পদক চূড়ান্ত করার সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা