প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম
একুশে পদক। ফাইল ফটো
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২০২৬ সালে একুশে পদকপ্রাপ্তরা হলেন—
এবছরই প্রথম জাতীয় পর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকের জন্য নির্বাচিত হলো কোনো রক ব্যান্ড। সংগীতাঙ্গনে ওয়ারফেইজের এই স্বীকৃতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সভাপতিত্বে একুশে পদক চূড়ান্ত করার সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।