× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

মব ভায়োলেন্স বলতে কোনোকিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বুধবার বিকেলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মব ভায়োলেন্স বলতে কোন কিছু নাই। পুলিশের ভিতরে কোন কিছু ভীতি কাজ কাজ করতেছে না। এখানে কমিশনার আছে, আমাদের ডিআইজি আছে শাহজাহান সাহেব এবং কমিশনার আছে জিল্লু। তাদের দেখে কি মনে হচ্ছে কোনো ভীতি কাজ করছে?”

এবারের নির্বাচনে সহিংসতার "কোনো সম্ভাবনা নেই" জানিয়ে তিনি বলেন, “পুরো বাংলাদেশের জন্য এক লক্ষ সেনাবাহিনী থাকবে। ৫ হাজার নেভি সদস্য থাকবে, সাড়ে ৩ হাজার এয়ারফোর্সের সদস্য থাকবে, বিজিবির প্রায় ৩৭ হাজার বিজিবির সদস্য থাকবে। কোস্টগার্ডের প্রায় সাড়ে ৪ হাজার এর মত কোস্টগার্ড থাকবে। পুলিশের প্রায় দেড় লক্ষের মত পুলিশ থাকবে। র‌্যাবের প্রায় ৯ হাজারের মত র‌্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হল আনসার। আনসারের সদস্য সংখ্যা থাকবে প্রায় ৫ লক্ষের উপরে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা