× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ–জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম

বাংলাদেশ-জাপানের মধ্যে মঙ্গলবার প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি: আইএসপিআর

বাংলাদেশ-জাপানের মধ্যে মঙ্গলবার প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি: আইএসপিআর

এবার জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি সই করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সাল থেকে উভয় দেশের ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার প্রতিফলন। পাশাপাশি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ এই চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, চুক্তিটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত এই চুক্তির আওতায় উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি অধিগ্রহণ, যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আরও জোরদার হবে।

এ ছাড়া, এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হয়, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা