× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না: বিজিবি

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০ পিএম

বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার  প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কোনও বিশৃঙ্খলার প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সক্রিয় ও সর্বদা সজাগ রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। 

তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাকুক, তার প্রভাব আগে যেমন বাংলাদেশে পড়েনি, এবারও পড়বে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বান্দরবান জেলার ১৬৯ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষার আওতায় রাখা হয়েছে। জেলার সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।

মোতায়েনের তথ্য তুলে ধরে তিনি বলেন, রুমা ও রোয়াংছড়িতে ৯ বিজিবির ৭ প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭ প্লাটুন এবং ৫৭ বিজিবির অধীনে লামা ও আলীকদমে ৭ প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি বান্দরবান সেক্টরের ২২টি বেইজ ক্যাম্প থেকেও নির্বাচনি দায়িত্ব পরিচালিত হবে।

বিজিবি সূত্র জানায়, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, “দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা