× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ঘিরে রেলের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪৭ পিএম

রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেন। ফাইল ছবি

রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রেলের যাত্রী, ট্রেন এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

এ নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় অফিস আদেশ জারি করেছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা রয়েছে। 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এবারের নির্বাচনে ৫১টি দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধ স্থগিত করায় দলটি এবারে নির্বাচনে নেই।

নির্বাচন ঘিরে রেল মন্ত্রণালয় নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করেছে সেই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এরমধ্যে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বলা হয়েছে।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে যাত্রীসাধারণ নির্বিঘ্নে রেলসেবা গ্রহণ করতে পারেন এবং সম্ভাব্য যে কোনো নাশকতা আগেভাগেই প্রতিরোধ করা যায়।

একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, কোনো প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোন প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেলস্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া এমন কোনো ঘটনা বা সন্দেহজনক পরিস্থিতি নজরে এলে বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা