× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: বিবিসি বাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: বিবিসি বাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

আখতার আহমেদ বলেন, “শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে”।

এর আগে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। পরে উভয় পক্ষ সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এ ঘটনায় জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা