× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

বাসস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫৮ পিএম

এনবিআর ভবন। ছবি: বাসস

এনবিআর ভবন। ছবি: বাসস

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ সময় আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, আয়কর আইন, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এই সময় বাড়ানো হয়েছে। এর ফলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারির পরিবর্তে এখন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিধারণ করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা