× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ইসির

বাসস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৬ এএম

নির্বাচন ভবন।

নির্বাচন ভবন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিনসহ নির্দিষ্ট সময় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের মঙ্গলবার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচল বন্ধ থাকবে।

তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি পেলে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও শিথিলতা মিলবে।

নির্বাচন কভারেজে নিয়োজিত পরিচয়পত্রধারী সাংবাদিক, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জরুরি সেবার নৌযান নিষেধাজ্ঞামুক্ত থাকবে।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ সেবায় ব্যবহৃত নৌযানও চলাচল করতে পারবে।

প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য সরবরাহসহ বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

ভোটারদের একমাত্র যাতায়াতমাধ্যম হিসেবে ব্যবহৃত ও দূরপাল্লার নৌযানও এর আওতার বাইরে রাখা হয়েছে।

স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন হলে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা