প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি: ফাইল ফটো
অনিবার্য নিরাপত্তাজনিত কারণ এবং দাপ্তরিক সিদ্ধান্তের অংশ হিসেবে পূর্ববর্তী অফিসিয়াল ফেই সবুক পেইজটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অফিসিয়াল ফেইসবুক পেইজ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে মঙ্গলবা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া ফেইসবুক পেইজ টির নাম ছিল “Rapid Action Battalion - RAB online media cell”, যার ইউআরএল ছিল **https://facebook.com/rabforcesoffial**। বর্তমানে এই পেইজ টির সঙ্গে র্যাব ফোর্সেসের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, র্যাব ফোর্সেসের সকল অভিযানিক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং জনসাধারণের সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য একটি নতুন অফিসিয়াল ফেইসবুক পেইজ চালু করা হয়েছে। নতুন পেইজটির নাম “Rapid Action Battalion-RAB”, যার সঠিক ইউআরএল হলো **https://www.facebook.com/RABHQ**।
র্যাবের পক্ষ থেকে দেশের সকল নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার স্বার্থে যেন সবাই নতুন এই অফিসিয়াল ফেইসবুক পেইজটি অনুসরণ (ফলো) করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই পরিবর্তনের সিদ্ধান্তও নিরাপদ, নির্ভরযোগ্য ও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
একই সঙ্গে, ভুয়া কিংবা অপ্রাসঙ্গিক কোনো ফেইসবুক পেইজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।