× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাধুলা ছাড়া সুস্থ জাতি গঠন সম্ভব নয়: কাদের গণি চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩ পিএম

বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার কথা বলেছেন সংগঠনটির মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার কথা বলেছেন সংগঠনটির মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খেলাধুলা ছাড়া সুস্থ দেহ ও সুস্থ মন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফজেইউ) মহাসচিব কাদের গণি চৌধুরী।

বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, “আমাদের শিশুদের দিকে তাকালে দেখা যায়, তারা ভোর থেকে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যায়, সেখান থেকে কোচিংয়ে ছোটে। খেলার জন্য তাদের কোনো সময় নেই। যে অল্প সময় তারা পায়, সেটাও চলে যায় মোবাইল স্ক্রিনে। এর ফলে আমরা ধীরে ধীরে একটি অসুস্থ জাতির দিকে এগোচ্ছি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ চোখের রোগীর তালিকায় সিনিয়রদের চেয়ে জুনিয়র শিশুর সংখ্যা বেশি। শিশুরা খেলাধুলা করে না, শাকসবজি খেতে চায় না। অথচ এই দিকগুলোতেই আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়ার কথা ছিল।"

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ সংকটের বিষয়টি তুলে ধরে গণি চৌধুরী বলেন, “ঢাকা শহরের অধিকাংশ স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। মাঠ না থাকলে খেলাধুলা হবে কীভাবে? একসময় ঢাকার যেসব পার্ক হাঁটা ও খেলাধুলার জন্য ছিল, সেগুলোও আজ দখল হয়ে যাচ্ছে। অথচ একটি সভ্য রাষ্ট্র গড়তে নাগরিকদের এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা অপরিহার্য।”

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের শিশুদের যেন মোবাইল স্ক্রিনের ভেতরে বন্দি করে না ফেলি। খেলাধুলা শুধু শিশুদের জন্য নয়, এটি সব বয়সী মানুষের জন্য। নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য খেলাধুলা প্রয়োজন”।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট পরিবারসহ খেলাধুলা করার আহ্বান বিএফজেইউ মহাসচিব জানিয়ে বলেন, “ছাদে হোক, সামনের রাস্তায় হোক কিংবা বাসার ছোট পরিসরে—একসঙ্গে সময় কাটানো ও খেলাধুলা করলে পরিবারের বন্ধন দৃঢ় হবে এবং আমরা সবাই সুস্থ থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপিজেএ সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল,

সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান রাজীব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন সিদ্দীকী, প্রচার সম্পাদক মো. সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা