প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬ ২১:০৭ পিএম
২০২৪ সালের অমর একুশে বইমেলা। ছবি: বাসস
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে সোমবার এক বৈঠকে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে েঅমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।