× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাফটকে স্ত্রী-সন্তানের লাশ দেখা ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৭ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি: ইউএনবি

যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি: ইউএনবি

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেন। সাদ্দামের পক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা এ তথ্য জানিয়েছেন। 

আদালতে শুনানি শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে মোট ৭টি মামলা ছিল। এর আগে ৬টি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ৭ নম্বর মামলায় আদালত সোমবার তাকে জামিন দিয়েছেন”।

গণ-অভ্যুত্থানের সময়কার মামলায় গ্রেপ্তার হয়ে যশোর জেলা কারাগারে বন্দি ছিলেন সাদ্দাম। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৯ মাসের বেশি সময় কারাগারে বন্দি থাকার পর সোমবার জামিন পেলেন তিনি। 

এর আগে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে শুক্রবার বিকালে সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছে। সাদ্দামের সন্তান ও তার স্ত্রীর মরদেহ শনিবার সন্ধ্যায় নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মত দেখেন সাদ্দাম।

প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এ মর্মান্তিক ঘটনার পর মানবিক কারণে সাদ্দামের মুক্তি বা প্যারোলের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত উচ্চ আদালত তাকে মানবিক বিবেচনায় জামিন দিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা