× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২৩:০৫ পিএম

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

একাধিক বিদেশি নম্বর থেকে ররিবার তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উভয়েই।

এ বিষয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পর থেকেই অপর প্রান্ত থেকে একটানা অপ্রকাশযোগ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে। ওই সময় পুলিশ সুপারকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বলতে শোনা যায়, ‘এই… কী করছস, সাদ্দামের লগে কী করছস…’, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি…’, ‘তুই অ্যারেস্ট করায় দিসছ…তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....’।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ফোনে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একাধিক ফোন কল পেয়েছি। কারা এসব কল করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, বিভিন্ন নম্বর থেকে তিনিও হুমকি পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি মোটেই বিচলিত নন। তিনি বলেন, “যে বিষয়কে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করেছে। ধারণা করা হচ্ছে, কিছু বিদেশি নম্বর ব্যবহার করে এসব কল করা হয়েছে”।

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে শুক্রবার বিকালে তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছে। সাদ্দামের সন্তান ও তার স্ত্রীর মরদেহ শনিবার সন্ধ্যায় নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। প্যারোলে মুক্তি না পওয়ায় সেখানে শেষবারের মত ৫ মিনিটের জন্য তাদের দেখার সুযোগ পান সাদ্দাম। আর এই বিষয় নিয়েই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা