× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য, কোনো লুকোচুরির ব্যাপার নাই: সিইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬ পিএম

ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেব্রুয়ারির নির্বাচন ‘স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে রবিবার বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সব বিদেশি কূটনীতিকের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এ মন্তব্য করেন দেশের ভোট আয়োজক সংস্থার প্রধান।

বৈঠকে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন সিইসি।

তিনি বলেন, “আলোচনা খুব সুন্দর হয়েছে। এখানে যত ডিপ্লোমেটসরা আসছে, ইউএন-এর যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারাও ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত থার্টিন ন্যাশনাল ইলেকশন ইন দ্য রেফান্ডোমের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি, কী কী কাজ করেছি তাদেরকে আমরা বুঝিয়েছি। অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। দে আর ভেরি হ্যাপি।  

“আমরা চাই একটা মোর ট্রান্সপারেন্ট ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে… এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই। এদেরকে (কূটনীতিকদের) আমরা বুঝিয়েছি, তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যামবাসেডাররা দে আর ভেরি হ্যাপি। আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি। এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন দিতে পারব; ইন এ সেফ এনভায়রনমেন্ট।”     

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কী তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও মোতায়েন থাকবে। 

“তারা আমাদের কর্মপরিকল্পনা সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছেন। আমাদের যে উদ্দেশ্যটা একেবারেই স্বচ্ছ এবং ফোকাসটা একটা সুন্দর নির্বাচন আয়োজন - এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং খুবই সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।”

এদিন সকাল ১০টা থেকে দ্য ওয়েস্টিনের বলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সব বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

‎আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা