প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৭:২৫ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: বাসস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটের দিনের পাশাপাশি তার আগের দিনও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে।
উপদেষ্টা পরিষদের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে”।
তিনি আরও বলেন, “আজকে তো আপনাদের জন্য গুড নিউজ! নির্বাচন উপলক্ষ্যে আপনাদের ১২ ফেব্রুয়ারি ছুটি। আমাদের শ্রমিক ভাই-বোনদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি। মোট তিনদিন ছুটি— ১০, ১১, ১২। আপনাদের জন্য ১১ অ্যান্ড ১২”।