× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত এএসপি পলাশ রঞ্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে-কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, যেহেতু, পলাশ রঞ্জন দে অতিরিক্ত পুলিশ সুপার, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট গত ১২ আগস্ট ২০২৫ তারিখ হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (গ) মোতাবেক যথাক্রমে “অসদাচরণ” এবং “পলায়ন” এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নং ১৭০/২০২৫) রুজু করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পলাশ রঞ্জন দে অতিরিক্ত পুলিশ সুপার, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (গ) মোতাবেক যথাক্রমে অসদাচরণ এবং পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো৷ সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা