বাসস
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম
ছবি: বাসস
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী সাত দিনের মধ্যে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার বিকেলে তিনি এ নির্দেশনা দেন। আসন্ন পবিত্র রমজান মাস, সংসদ নির্বাচন, গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, “আগামী সপ্তাহের মধ্যে নিশ্চিত (কনফার্ম) করতে হবে যে— সবগুলো ভোট কেন্দ্রতে বিদ্যুৎ সংযোগ আছে। যেকোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো পর্যাপ্ত সক্ষমতা নিশ্চিত করতে হবে”।