× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন।

আর বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় কমিটির হাতেই থাকবে।

মূলত, মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং বেতন বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ দেওয় হয়েছে বলে জানিয়েছে সরকার।

সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।


গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো: সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডঅন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড

তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা