প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবি: বিবিসি বাংলা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে; যেন গুজব ছাড়ানো না হয় সেই বিষয়ে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন।
ভোট গণনায় দেরির কারণ হিসেবে তিনি বলেন, “এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে।
“এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন”।
এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে”।
নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।