প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম
হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে বুধবার তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় এই কথা বলেন তিনি।
সাক্ষাৎকালে হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এসময় আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তারেক রহমান।
তারেক রহমান শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার পরামর্শ দেন। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে কাজ করবে, এমন অঙ্গীকারও করেন তিনি।
গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩৫ জন নিহত এবং বহু শিক্ষার্থী আহত হয়।