× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫শে জানুয়ারি থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম

আগামী ২৫ শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে। ছবি: বিবিসি বাংলা

আগামী ২৫ শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে। ছবি: বিবিসি বাংলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর নির্দিষ্ট কিছু এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে, এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

একইসাথে এই অপরাধের সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা তিন মাসের কারাদণ্ড বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ শে জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটারে(স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) ওই আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

একইসাথে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা বিশেষ মোবাইল কোর্টও পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা