× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণহত্যা

প্রতিদিন এক বুক শূন্যতা নিয়ে বাসায় ফেরেন শহিদদের স্বজনরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮ পিএম

জুলাই মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শহিদ পরিবারের সদস্যরা প্রতিনিয়ত বিচার দেখার জন্য অপেক্ষা করেন। প্রতিদিন তারা বাসায় ফেরেন একবুক হাহাকার, হতাশা ও শূন্যতা নিয়ে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এ সময় জুলাই মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রসঙ্গে কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, “সিভিলিয়ানদের ওপরে নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈরশাসক কখনও যাতে না দেখায় এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত।”

শহিদের স্বজনদের প্রতিদিন একবুক হাহাকার,  হতাশা ও শূন্যতা নিয়ে বাসায় ফিরতে হয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর ।

তিনি বলেন “আজকে এখানে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, তারা প্রতিনিয়ত বিচার দেখার জন্য অপেক্ষা করেন।

আমরা হয়তো একটা নিউজ জেনে বাসায় ফেরত যাব, কিন্তু এই শহিদের স্বজনেরা তারা একবুক হাহাকার ও হতাশা নিয়ে সবসময় প্রতিদিন বাসায় ফেরেন, শূন্যতা নিয়ে বাসায় ফেরেন।”

অপরাধীদের বিচারের দ্বারপ্রান্তে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, “এই শূন্যতা-একটা অন্তত উপশম হবে যেদিন এই অপরাধীদের একটা ন্যূনতম বিচার এই জাতি দেখতে পারবে।

ইনশাল্লাহ সেটার দ্বারপ্রান্তেই আমরা আছি, ২৬শে জানুয়ারি এই রায়টা ঘোষিত হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা