× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৪ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪ পিএম

নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে গত ১০ বছরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, এ কারণে সরকার পে কমিশন গঠন করেছে। তবে পরবর্তী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা।

চাঁদপুরে গণভোটের প্রচার কার্যক্রম, ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও স্টল পরিদর্শনের পর সোমবার দুপুরে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।

পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থের বিষয় নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, “এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে।”

অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতি আর ভঙ্গুর নয় বলেও মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি চাঙা করতে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক রিজার্ভ বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পূর্বের ১৮ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েও তিনি জোর দিয়ে বলেন, “আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।”

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, আসন্ন গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, “সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে। এজন্য সরকার ‘হ্যাঁ’ চাচ্ছে এবং সবাইকে এতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

“১২ ফেব্রুয়ারি ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবেন। তবে ‘হ্যাঁ’ ভোট দিলে নির্বাচিত জনপ্রতিনিধি জবাবদিহি নিশ্চিত করতে বাধ্য থাকবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা