× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০তম বিসিএস

প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি, থাকছে যেসব নির্দেশনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:২৩ পিএম

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন  ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।

পরীক্ষাটি আটটি বিভাগীয় শহরে আগামী ৩০ জানুয়ারি বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কমিশন ১৩ জানুয়ারি তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও ননক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।


নির্দেশনাসমূহ:

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। কারন দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে।

এছাড়াও সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের সব গেইট বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় থাকবে ২ ঘণ্টা।

এ পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পিএসসি বলছে, নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোন আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে।

কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বেই কমিশনের অনুমোদন নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা