× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে মাদ্রসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২২:১৮ পিএম

কালিয়াকৈর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিয়াকৈর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে মাদ্রাসার টয়লেট থেকে মো. হাবিবউল্লাহ (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার টয়লেট থেকে মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহ যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকাল তিনটার দিকে পড়ার মাঝখানে টয়লেটে যায় হাবিবুল্লাহ। দীর্ঘ সময় পার হলেও টয়লেট থেকে বের না হওয়ায় শিক্ষকরা মাদ্রসার নিরাপত্তাকর্মীকে দিয়ে তাকে ডাকতে পাঠায়। টয়লেটের দরজা না খোলায় সেটি ভেঙে ভেতরে ভেন্ডিলেশনের সঙ্গে তোয়ালে দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসীর উদ্দিন বলেন, “নির্যাতন বা অন্যকোনো বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা