× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন

অঙ্গার ছয়জনের লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৭:০৪ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৮:১০ পিএম

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগার ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে পোড়া ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

এদিন দুপুর ১২টার দিকে কামালবাগের দেবীদাস ঘাট এলাকার ওই চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর চারতলা ওই ভবন থেকে বডি ব্যাগে করে লাশ নামাতে দেখা যায় উদ্ধারকর্মীদের।

ফায়ার সার্ভিসের অয়্যার হাউস ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ভবনের ভেতরে ছয়জনের দেহাবশেষ পেয়েছি।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ছয় জন বৈশাখী হোটেলের কর্মচারী। তারা ভেতরের দিকে একটা ঘরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পরে তারা বের হতে পারেননি। 

উদ্ধার করা ছয়জনের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, আগুন লাগা কারখানার ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ। 

আগুনের সূত্রপাতের বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কীভাবে আগুন লেগেছে সেটা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।  আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আমরা তদন্ত কমিটি গঠন করব। তারপর জানতে পারব আগুন লাগার কারণ।

এর আগে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি এই চকবাজারে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হলে ওই আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। ৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অন্তত ৭৮ জনের প্রাণহানি ঘটে। 

/প্রবা/এইচকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা