× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১০

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:০৬ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বৃহসম্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বৃহসম্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাস তীরচর এলাকার একটি ইউটার্নের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি চট্টগ্রামমুখী লেন থেকে ইউটার্ন পার হয়ে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক বা হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা