× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৫ পিএম

ভারতীয় পাসপোর্ট। ছবি: সংগৃহীত

ভারতীয় পাসপোর্ট। ছবি: সংগৃহীত

কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। 

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এখন শুধু গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলো। এখন পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা ৪টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না। 

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা