প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৯:১০ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬ ১৯:১০ পিএম
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। ফাইল ছবি
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আজ শুক্রবার তাকে ভর্তি করা হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।