× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদির কথা এ জাতি সারাজীবন মনে রাখবে: নৌপরিবহন উপদেষ্টা

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬ পিএম

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম.সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম.সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম.সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। 

ঝালকাঠির নলছিটিতে শুক্রবার বিকাল চারটায়  শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

ঝালকাঠির নলছিটিতে  শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। প্রবা ফটো

নৌ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে  জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না।  

তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র (ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী) শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে দিয়েছি শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চ ঘাট।

এর আগে তিনি শহীদ শরিফ ওসমান হাদির ছোট  বোন মাসুমা হাদি ও ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

উদ্বোধনকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম ,ঝালকাঠি জেলা প্রশাসক মো.  মমিন উদ্দিন, পুলিশ সুপার মো,  মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটি-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বিআইডব্লিউটিএ অধীনে ঘাটটির সংস্কার কাজ শেষ হয়। আনুষ্ঠানিকভাবে ২৭ ডিসেম্বর লঞ্চ ঘাটটির উদ্বোধন করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে নৌ পরিবহন উপদেষ্টার সেদিনের সফর বাতিল করা হয়। ফলে ওই তারিখে লঞ্চঘাটটির উদ্বোধন হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা